রাসুল রাসুল বলে ডাকি | Rasul Rasul Bole Daki | Key Lyrics

রাসুল রাসুল বলে ডাকি

Rasul Rasul Bole Daki

ফকির লালন সাঁই

রাসুল রাসুল বলে ডাকি

রাসুল নাম নিলে বড় সুখে থাকি।।

মক্কায় গিয়ে হজ্ব করিয়ে

রাসুলের রূপ নাহি দেখি।

মদিনাতে সোনার রাসুল

মরেছে তার রওজা দেখি।।

হায়াতুল মুরসালিন বলে

দলিলেতে লেখা দেখি।

দ্বীনের রাসুল মারা গেলে

কেমন করে দুনে থাকি।।

কুল গেলো কলঙ্ক হলো

আর কিছু নাই দিতে বাঁকি।

সিরাজ সাঁই কয় অবোধ

রাসুল চিনলে আখের পাবি।।

Popular Lyrics:  আল্লাহ রাসুল দুটি শব্দ Lyrics | Allah Rasul Duti Shobdo Lyrics

Leave a Comment