রাসুলের দ্বীণ সত্য মানো | Rasuler Din Soty Mano | Key Lyrics

রাসুলের দ্বীণ সত্য মানো

Rasuler Din Soty Mano

ফকির লালন সাঁই

রাসুলের দ্বীন সত্য মানো 

ডাকো সদাই আল্লাহ্ বলে

ভুলোনা মন কারো ভোলে।।

খোদা প্রাপ্তি মূল সাধনা

রাসুল বিনে কেউ জানেনা

জাহের বাতেন উপাসনা

রাসুল হতে প্রকাশিলে।।

দেখা দেখি সাধিলে যোগ

ঘটবে বিপদ বাড়িবে রোগ

যে জনা হয় শুদ্ধ সাধক

রাসুলের আইনে চলে।।

অপরকে বুঝাইতে তামাম

করেন রাসুল জাহেরা কাম

বাতুনে মশগুল মুদাম

কারো কারো জানাইলে।।

যে রূপ মুর্শীদ সেই রূপ রাসুল

ইহাতে নাই কোন ভুল

সিরাজ সাঁই কয় লালন কি কুল

পাবি মুর্শীদ না ভজিলে।।

Leave a Comment