রাখো কিবা মারো এই দয়া করো | Rakho Kiba Maro Ei Doya Koro | শাহ আব্দুল করিম

রাখো কিবা মারো এই দয়া করো
Rakho Kiba Maro Ei Doya Koro
Lyrics – Baul Abdul Karim Vocal – Arjun Khyapa
শাহ আব্দুল করিম
রাখো কিবা মারো এই দয়া করো
থাকিনা যেন তোমারে ভুলিয়া।।
এই নিশি দিনে, শয়নে স্বপনে
পরানে পরানে মিশিয়া
এ আধারাতে নেও যদি সাথে
তুমি নিজে গুণে পথ দেখাইয়া
থাকিনা যেন তোমারে ভুলি।।
আমি তোমার পাগল, ভরসা কেবল
দিন বন্ধু তোমার নাম শুনিয়া
লও যদি খবর হইব অমর
নামের সুধা পান করিয়া
থাকিনা যেন তোমারে ভুলি।।
দয়াময় নাম তোমার, জগতে প্রচার
জীবেরে দয়া তুমি করো বলিয়া
শাহ আব্দুল করিম বলে
রেখো চরণ তলে
দিয়না তুমি দূরে ঠেলিয়া
থাকিনা যেন তোমারে ভুলি।।

জনপ্রিয় লিরিক্স:  যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে | Jodi Esecho He Gour Jib Twarate | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *