রসিক নাম ধরিয়ে মনা | Rosik Nam Dhoriye Mona | Keylyrics

রসিক নাম ধরিয়ে মনা
Rosik Nam Dhoriye Mona
ফকির লালন সাঁই
রসিক নাম ধরিয়ে মনা
বেড়াও রে জগত মাতিয়ে ।
ভাব জান না ভাবুক রাঙা
ভাংলি রে মাটি গুতিয়ে ।।
নাদায় গুড় নাইরে মনা খাবড়ি
বোঁ বোঁ করে উড়ে বেড়াও
হইল না তোর সাবড়ি
গর্তে প’লি চুবানি খেলি
তবু উঠিস কুতকুতিয়ে ।।
পেয়ছে জল ছেচা এক চাকরি
পড়িয়ে ধরি গেড়েগুড়ি
ছেচে করলি আঁকড়ি
রসিক যারা চতুর তারা
আছে হাওয়ায় ফাঁদ পাতিয়ে ।।
পিছুটে স্বভাব কি তোর যায় না
ও তোর কথায় ধন্য কাজে শূণ্য
মদন রসে মগনা
লালন বলে স্বভাব দোষে
হলিরে তুই বেজাতিয়ে ।।
রসিক নাম ধরিয়ে মনা | Rosik Nam Dhoriye Mona | Keylyrics

Leave a Comment