রঙ্গ বোঝা ভার মাগো তোর | Rongo Bojha Var Mago Tor | Key Lyrics

রঙ্গ বোঝা ভার মাগো তোর
Rongo Bojha Var Mago Tor
শিল্পী-বিমান মুখোপাধ্যায়
[রঙ্গ বোঝা ভার মাগো তোর,
লীলা বোঝা ভার]-২
কারে তুই দেখাছ আলো
কারো বা আঁধার
মাগো তোর লীলা বোঝা ভার
রঙ্গ বোঝা ভার মাগো তোর
লীলা বোঝা ভার।
[কারো তুই রাখিছ কোলে,
কারো আবার থাকিছ ভুলে]-২
ভবের মেলা মায়ার খেলা
চলছে অনিবার
মাগো তোর লীলা বোঝা ভার
রঙ্গ বোঝা ভার মাগো তোর
লীলা বোঝা ভার।
[কখনো দেখি মা তুই
ভয়ঙ্করী সর্বনাশী,
ভয়ে দূরে সরে গিয়ে
দেখি মা তোর মধুর হাসি]-২
[কভু পদতলে পতি,
কভু পতিব্রতা সতী]-২
কোলে নিয়ে ঘুম পাড়া মা
চাইনা কিছু আর।
মাগো তোর লীলা বোঝা ভার
রঙ্গ বোঝা ভার মাগো তোর
লীলা বোঝা ভার।

জনপ্রিয় লিরিক্স:  (জয়) রাধে! রাধে! গোবিন্দ! গোবিন্দ! | (Joy) Radhe! Radhe! Govinda! Govinda!

Check Also

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics | হরি হরয়ে নমঃ কৃষ্ণ | Naam Sankirtan | Hari Haraye Nomo Krishna

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics হরি হরয়ে নমঃ কৃষ্ণ Naam Sankirtan Hari Haraye Nomo Krishna শ্রীশ্রীনাম-সংকীর্তন শ্রীশ্রীনাম-সংকীর্তন   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *