রঙে রঙে রঙিন হব লিরিক্স | Ronge Ronge Rongin Hobo Lyrics | Tahsan & Tasnia Farin | ইত্যাদি

রঙে রঙে রঙিন হব লিরিক্স
Ronge Ronge Rongin Hobo Lyrics
গান: রঙে রঙে রঙিন হব…
[ Song: Ronge Ronge Rongin Hobo ]
Lyricist: Kabir Bakul
Tune, Music Arrangement, Recording, Mixing & Mastered by: Imran Mahmudul
Singer: Tahsan & Tasnia Farin
শিল্পী: তাহসান এবং তাসনিয়া ফারিণ।
Label: Fagun Audio Vision
Song for : Ittadi ( ইত্যাদি )

রঙে রঙে রঙিন হব লিরিক্স

(আজ) রঙে রঙে রঙিন হব
রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়
ভালোবাসায় দুটি প্রাণে
রঙ ছড়াব স্বপ্নগানে
রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়।
আজ মন খুশি মন
উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।।

উদাস পথে যাব কোথায়
নেই দুজনার জানা
চার চোখে আজ নেবো খুঁজে
খুঁজে সে ঠিকানা
ভালোলাগার রঙ নীলাভ
ফুলের রঙে তাই মিলাব
সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়।।
আজ মন খুশি মন
উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।।

কল্পনারই রঙ নীলিমায়
ভাসিয়ে নয়ন দুটি
সময় ঘড়ি থামিয়ে দু’জন
চাইব সুখের ছুটি
রঙধনুরই ভেলায় চড়ে
উদার আকাশ নীল শহরে
ঘুম পালিয়ে ঘুণ মেঘেতে
থাকবো চুম হাওয়ায়
আজ মন খুশি মন
উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।।

Popular Lyrics:  Bhalobasi Tomar oi Lyrics | ভালবাসি তোমার ওই

Ronge Ronge Rongin Hobo Lyrics

ঈদ ইত্যাদির গানগুলির কথা, সুর, শিল্পী নির্বাচন ও চিত্রায়ণ বেশ ব্যতিক্রমী হয়। সেই ধারাবাহিকতায় ঈদের বিশেষ ইত্যাদি ২০২৪ এর একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ। উল্লেখ্য অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান।

 

Ronge Ronge Rongin Hobo Video

 

Leave a Comment