যে প্রেমেতে আল্লাহ্ নবি মেরাজ করেছে | Je Premete Allah Nobi Meraj Koreche | Key Lyrics

যে প্রেমেতে আল্লাহ্ নবি মেরাজ করেছে

Je Premete Allah Nobi Meraj Koreche

ফকির লালন সাঁই

যে প্রেমেতে আল্লাহ্ নবি মেরাজ করেছে।

নিগুঢ় প্রেম কথাটি তাই আজ আমি 

সুধাই কার কাছে।।

মেরাজ সে ভাবের ভুবন

গুপ্ত ব্যক্ত আলাপ হয় রে দুজন

কে মানুষ আকার কে প্রকৃতি তার

শাস্ত্রে কি প্রমাণ রেখেছে।।

কোন প্রেমের প্রেমিকা ফাতেমা

করেন সাঁইকে পতি ভজনা

কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই

মা বোল বলেছে।।

কোন প্রেমে গুরু হয় ভবো তরি

কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি

না জেনে লালন প্রেমের উদ্দীপন

প্রেম করে মিছে।।

Popular Lyrics:  যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে | Jabo Jol Anite Kolsi Kakhe Radhika Beshe | Key Lyrics

Leave a Comment