যে নাম স্মরণে যাবে জঠোর যন্ত্রনা | Je Name Sorone Jabe Jothor Jontrona | Key Lyrics

যে নাম স্মরণে যাবে জঠোর যন্ত্রনা

Je Name Sorone Jabe Jothor Jontrona 

ফকির লালন সাঁই

যে নাম স্মরণে যাবে জঠোর যন্ত্রনা।

হক নাম বলো রসনা।।

শিওরে সমন বসে

কখন জানি বাধবে কসে

মজে রইলি বিষয় বিষে দিশে হলো না।।

কয় বার যেনো ঘুরে ফিরে

মানব জনম পেয়েছো রে

এবার যেনো অলস করে সে নাম ভুলো না।।

ভবের ভাই বন্ধু জ্ঞাতি

কেউ হবে না সঙ্গের সাথী

লালন বলে গুরু রতি করো সাধনা।।

Leave a Comment