যে জন হাওয়ায় ঘরে ফাঁদ পেতেছে | Je Jon Houay Ghore Phad Peteche | Key Lyrics

যে জন হাওয়ায় ঘরে ফাঁদ পেতেছে
Je Jon Houay Ghore Phad Peteche
Key Lyrics
ফকির লালন সাঁই
যে জন হাওয়ায় ঘরে ফাঁদ পেতেছে ।
ঘুচেছে তার মনের আঁধার
ও সে দিক ছাড়া নিরিখ বেধেছে ।।
হাওয়া দমে বেঁধে ভেলা
অধরচাঁদ মোর করছে খেলা
ঊর্ধ্বনালে সদা চলা
ও তার কলকুটি ব্রহ্মদ্বারে এসে ।।
হাওয়াদ্বারী দম কুঠুরি
মাঝখানে অটলবিহারী
শূন্য বিহার স্বর্ণপুরী
বহু সাধনগুণে কেউ দেখেছে ।।
মন কোটা প্রেমফাঁসি করে
জ্ঞানশিকারে শিকার ধরে
লালন কয় বিনয় করে
সে স্বভাব ঘটলো না মোর হৃদয় মাঝে ।।
যে জন হাওয়ায় ঘরে ফাঁদ পেতেছে | Je Jon Houay Ghore Phad Peteche | Key Lyrics

Popular Lyrics:  চাতক স্বভাব না হলে - লালন গীতি - Chatak swabhab na hole

Leave a Comment