যে আমায় পাঠালে এহি ভাবনগরে | Je Amay Pathale Ehi Bhabnogore | Key Lyrics

যে আমায় পাঠালে এহি ভাবনগরে

Je Amay Pathale Ehi Bhabnogore 

ফকির লালন সাঁই

যে আমায় পাঠালে এহি ভাবনগরে।

মনের আঁধার হরা চাঁদ

সেই যে দয়াল চাঁদ

আর কতোদিনে দেখবো তাঁরে।।

কে দিবে রে উপাসনা

করি রে আজ কী সাধনা

কাশীতে যাই কি কাননে থাকি

আমি কোথায় গেলে পাবো সে চাঁদেরে।।

মন ফুলে পূজিব কি

নাম ব্রহ্ম রসনায় জপি

কিসে দয়া তাঁর হবে পাপীর পর

অধীন লালন বলে তাইতে প’লাম ফেরে।।

Leave a Comment