যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে – Jodi Go Kache Asi Firayo Na Abhimane

 যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে

Jodi Go Kache Asi Firayo Na Abhimane
গীতিকার: পবিত্র মিত্র
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
শিল্পী: রবীন মজুমদার
যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে,
আমি কেন আসি হায়,সে তো শুধু হিয়া জানে।।
আজি এই নিরালাতে চাঁদ জাগা মধুরাতে
তব আঁখি দুটি কি গো চাহিবে না মোর পানে।।
মোর মনোবনে যত ফুল ফোটে সে কী শুধু অকারণে,
সে কি ওগো হায় ঝরে যাবে আজি ব্যথার অশ্রুসনে?
তাই শুধাই মানসী প্রিয়া আজি জাগে না কি তব হিয়া,
মনের মুকুল কি গো ফুটিবে না মোর গানে।।

Popular Lyrics:  Accha Keno Manushgulo Lyrics | আচ্ছা কেন মানুষ গুলো

Leave a Comment