যদি কেউ জট বাড়িয়ে | Jodi Keu Jot Bariye | লালন সাইজি

যদি কেউ জট বাড়িয়ে
Jodi Keu Jot Bariye
লালন সাইজি
যদি কেউ জট বাড়িয়ে,
হতােরে সন্ন্যাসী,
তাল গাছেতে জট পড়েছে,
সে গাছের সাবাসি।
ঘর ছেড়ে জঙ্গলে যায়,
তাতে কী সে হরিকে পায়,
তবে বনের পশুকে ভাই,
কেন করি দোষী।
জলে গেলে হরি পায়,
কাছিম সেতাে মন্দ নয়,
তবে কেন সাধতে হয়,
হয়ে চরণদাসী।
গুরুজি ভজনের মূল,
তার চরণ করে ভুল,
লালন কয় নামাকুল,
ধায় কেন গয়া-কাশী।
যদি কেউ জট বাড়িয়ে | Jodi Keu Jot Bariye | লালন সাইজি

Popular Lyrics:  যে আমায় পাঠালে এহি ভাবনগরে | Je Amay Pathale Ehi Bhabnogore | Key Lyrics

Leave a Comment