যদি কাগজে লেখ নাম | Jodi Kagoje Lekho Nam | Key Lyrics

যদি কাগজে লেখ নাম
Jodi Kagoje Lekho Nam
তাল: কাহারবা (৮ মাত্রা)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ
শিল্পী: মান্না দে
যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখ নাম
[হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে]-২
কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখ নাম
[গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা]-২
চোখের আড়ালে মাটির নীচে ওই
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখ না

Popular Lyrics:  আজ দুজনার দুটি পথ ওগো | Aaj Dujanar Duti Path | হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Comment