মুর্শিদ বিনে কী ধন আর আছে রে | Murshid Bine Ki Dhon Ar Ache Re | Key Lyrics

মুর্শিদ বিনে কী ধন আর আছে রে
Murshid Bine Ki Dhon Ar Ache Re
Key Lyrics
ফকির লালন সাঁই

মুর্শিদ বিনে কী ধন আর আছে রে

মুর্শিদ বিনে কী ধন আর আছে রে
মন এ জগতে ।
যে নাম স্মরণে মন রে
তাপিত অঙ্গ শীতল করে
ভববন্ধন জ্বালা যায় গো দুরে
জপ ঐ নাম দিবারাতে ।।
মুর্শিদের চরণের সুধা
পান করিলে যাবে ক্ষুধা
করো না মন দেলে দ্বিধা
যেহি মুরশিদ সেহি খোদা
ভজ ওলিয়েম মুর্শিদা
আয়াত লেখা কোরানেতে ।।
আপনি আল্লা আপনি নবি
আপনি হন আদম সফি
অনন্ত রূপ করে ধারণ
কে বোঝে সাইর লীলার করণ
নিরাকারে হাকিম নিরঞ্জন
মুর্শিদ রূপ ওই ভজন পথে ।।
কুল্লে সাইন মোহিত আর
আল্লা কুল্লে সাইন কাদির
পড় কালাম নিহাজ কর
তবে সে ভেদ জানতে পার
কেন লালন ফাঁকে ফের
ফকির নাম পাড়াও মিছে ।।

Murshid Bine Ki Dhon Ar Ache Re

মুর্শিদ বিনে কী ধন আর আছে রে | Murshid Bine Ki Dhon Ar Ache Re | Key Lyrics

 

Popular Lyrics:  নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা | Nigur Bichare Sotya Gelo Jana | Lalon Song

Leave a Comment