মুখে পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্ | Mukhe Poro Soday La Ilaha Illallaha | Key Lyrics

মুখে পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্

Mukhe Poro Soday La Ilaha Illallaha

ফকির লালন সাঁই

মুখে পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্।

আইন ভেজিলেন রাসুলুল্লাহ্।।

নামেরো সহিতো রূপো

ধিয়ানে রাখিয়া জপো

বে-নিশানায় যদি ডাকো

চিনবি কি রূপ কে আল্লাহ্।।

লা ইলাহা নফি সে হয়

ইল্লাল্লাহ সেই দিন দয়াময়

নবি এসবাত ইহারে কয়

এহি তো এবাদতুল্লাহ্।।

লা-শরিক জানিয়া তাকে

পড়ো কালাম দেলে মুখে

মুক্তি পাবি থাকবি সুখে

দেখবি রে নুর তাজেল্লাহ্।।

বলেছেন সাঁই আল্লাহ নুরি

এই জেকেরের দরজা ভারি

সিরাজ সাঁই তাই কয় ফুকারি

শোনরে লালন বে-লিল্লাহ্।।

Popular Lyrics:  প্রেম পরম রতন লাভিবারে হেন ধন | Prem Porom Roton Labhibare Heno Dhon | Lalon Song

Leave a Comment