মিছে মায়ায় ডুবে রইলি
Miche Mayay Dube Roili
কথা,সুর,শিল্পী-অর্জুন বিশ্বাস
মিছে মায়ায় ডুবে রইলি
মন মিছে মায়ায় ডুবে রইলি
ও তুই/অবহেলায় দিন কাটালি।।
মায়ের চরণ না ভজিলি
মিছে মায়ায় ডুবে রইলি
মন মিছে মায়ায় ডুবে রইলি।
[রূপের হাটের লেনাদেনা
করলি রে তুই বেচাকেনা]-২
শেষে আসল সোনা ফেলে রেখে
নকল সোনা তুলে নিলি
ওই আসল সোনা ফেলে রেখে
নকল সোনা তুলে নিলি।
মিছে মায়ায় ডুবে রইলি
মন মিছে মায়ায় ডুবে রইলি।
[হয়ে ষড়রিপুর ভক্ত
অধর্মে হলি আসক্ত]-২
[ওই মোক্ষ মুক্তির তন্ত্রমন্ত্র
কোনকিছু না শিখিলি]-২
মিছে মায়ায় ডুবে রইলি
মন মিছে মায়ায় ডুবে রইলি
ও তুই/অবহেলায় দিন কাটালি।।
মায়ের চরণ না ভজিলি
মিছে মায়ায় ডুবে রইলি
মন মিছে মায়ায় ডুবে রইলি।
Popular Lyrics: সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চাইনা - Sompritir Ei Deshe Samprodayik Daanga