মিছে ভবে খেলতে এলি তাস | Miche Bhobe Khelte Eli Tas | Key Lyrics

মিছে ভবে খেলতে এলি তাস

Miche Bhobe Khelte Eli Tas

ফকির লালন সাঁই

মিছে ভবে খেলতে এলি তাস।

ও মন তোর করলো সর্বনাশ ।।

রঙ থাকিতে খেললি কি বা রূপ

তুমি মিছে ভবে পড়ে খালি করিতেছ তুরুপ

ক্ষ্যাপা পাশায় ছেড়ে এলি ফিরে

লোভী মন হাতের পাঁচের কি বা আঁশ ।।

টিক্কাতে রঙ তুরুপ করে

মন তুই এমন বেওকুফ দশখানা টিক্কা না মেরে

ক্ষ্যাপা খেলছো খেলা ও মন ভোলা

কাবার দেও ইস্তক পঞ্চাশ ।।

যে দিন দিনকারি সাত দেখতে হবে

মন তুমি হায় ডুব ডুব খাবে

লালন বলে ভাগ্যের ঘাটেরে ক্ষ্যাপা

তুই ডুবে ডুবে হবি নাশ ।।

Leave a Comment