Maa Houa Ki Mukher Kotha Lyrics | মা হওয়া কি মুখের কথা

Maa Houa Ki Mukher Kotha Lyrics

মা হওয়া কি মুখের কথা

“রামপ্রসাদী গান”

বসন্তবাহার-একতাল
(কন্ঠ-কমলা ঝারিয়া)

Maa Houa Ki Mukher Kotha Lyrics

মা হওয়া কি মুখের কথা(৪)
(শুধু)প্রসব করলে হয়না মাতা(২)
(যদি) না বুঝে সন্তানের ব্যথা(২)
মা হওয়া কি মুখের কথা(২)

দশমাস দশদিন,
যাতনা পেয়েছেন মাতা(২)
এখন ক্ষুধার বেলা শুধালেনা
এল পুত্র গেল কোথা(২)
মা হওয়া কি মুখের কথা(৩)

সন্তানে কু-কর্ম করে,
বলে সারে পিতা-মাতা(২)
দেখ কাল প্রচন্ড করে দন্ড
তাতে তোমার হয়না ব্যথা(মা)(২)
মা হওয়া কি মুখের কথা(৩)

দ্বিজ রামপ্রসাদ বলে মা-(২)
এ চরিত্র শিখলে কোথা
যদি ধর  আপন পিতৃধারা
নাম ধরোনা জগন্মাতা(২)
মা হওয়া কি মুখের কথা(২)

জনপ্রিয় লিরিক্স:  মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? - Maa tor chokher kajol Sara Gaye Makhye dilo ke | Lyrics

Check Also

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics | Shyama Mon Chache Tomake Fele Lyrics

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics Shyama Mon Chache Tomake Fele Lyrics শ্যামা মন ছাঁচে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *