মা মা মা ত্রিনয়নী দুর্গা | Maa Maa Maa Trinoyoni Durga | Song Lyrics

মা মা মা ত্রিনয়নী দুর্গা
Maa Maa Maa Trinoyoni Durga
ছবি-ঢুলি
শিল্পী-ধনঞ্জয় ভট্টাচার্য্য
মা মা মা
ত্রিনয়নী দুর্গা,
মা তোর রুপের সীমা পাইনা খুঁজে।।
ত্রিনয়নী দুর্গা
চন্দ্র তপন লুটায় মা তোর
মা মা
চন্দ্র তপন লুটায় মা তোর
চরণতলে দশভুজে
ত্রিনয়নী দুর্গা
মা তোর রুপের সীমা পাইনা খুঁজে।
ত্রিনয়নী দুর্গা।
বন্দনা গায় সরস্বতী,
লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি।।
কার্ত্তিকেয় সিদ্ধিদাতা
সিদ্ধ যে মা তোমায় পুজে।
ত্রিনয়নী দুর্গা
মা তোর রুপের সীমা পাইনা খুঁজে।
ত্রিনয়নী দুর্গা।
ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়।।
রুদ্রাণী তোর চণ্ডীরূপে;
জড়ের বুকে চেতন জাগে মা
জড়ের বুকে চেতন জাগে
যুগান্তরের অন্ধকূপে।
হিমগিরি সিংহ তোমার,
বাহন যে গো শক্তি পূজার;
মরণ ভয়ে অসুর কাঁপে,
পায়ের তলায় চক্ষু বুঁজে।
ত্রিনয়নী দুর্গা
মা তোর রুপের সীমা পাইনা খুঁজে।
ত্রিনয়নী দুর্গা।
মা ত্রিনয়নী দুর্গা
মা তোর রুপের সীমা পাইনা খুঁজে।
ত্রিনয়নী দুর্গা।

Popular Lyrics:  জনম সফল তার কৃষ্ণ দরশন যার Lyrics | Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics

Leave a Comment