মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে

মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে,
বল কে পরালো শ্মশান চিতার ঐ ভস্ম দিলো কে?

হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী বেশ সেজে এলি,
তোর গৌরী নামটি বলনা মাগো হরে নিলো কে?

চেয়ে দেখ ঐ পায়ের শোভা, পা নয়তো যেন রক্তজবা,
এমন রুপের ডালি কে দেখেছে সারা ত্রিলোকে।।

Popular Lyrics:  মনরে কৃষিকাজ জান না | Monre Krishi Kaj Jano Na Lyrics | শ্যামাসংগীত

Leave a Comment