মা আমার সাধ না মিটিল || শ্যামাসংগীত

মা আমার সাধ না মিটিল
আশা না পুরিল,
সকলি ফুরায়ে যায় মা।
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা।
পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না।
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা।
বড় দাগা পেয়ে বাসনা ত্যেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি।
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা।

Popular Lyrics:  মা মা কালী সেজে Lyrics | Maa Maa Kali Seje Lyrics | নজরুল গীতি | Song Lyrics

Leave a Comment