মারিয়া ভুজঙ্গ তীর | Maria Bhujongo Tir Lyrics

মারিয়া ভুজঙ্গ তীর
Maria Bhujongo Tir Lyrics

মারিয়া ভুজঙ্গ তীর

মারিয়া ভুজঙ্গ তীর, কলিজা করিলো চৌচির
কেমন শিকারী তীর মারিলো গো।
বিষ মারিয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে
দেহ থুয়া প্রাণটা লয়া যায়।
আমার অন্তরায় আমার কলিজায়।
প্রেম শেল বিন্ধিলো বুকে মরি হায় হায় ।।
পরথম যৌবন বেলা আমারে পাইয়া অবলা
প্রেম শিখায়া গেলো ছাইড়া গেলো গো
জ্বালাইলো যে প্রেমো আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ
এখন আমি কি করি উপায়?
ইট কামলা ইট বানাইয়া, চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো
ভিতরে পুড়িয়া সারা, মাটি হয়া যায় আঙ্গারা
দুরবীন শাহ্‌ কয় এমন দশা আমারো বেলায়।।

Leave a Comment