ময়ূরিনী সাজিল রে পাক পাঞ্জাতন | Moyurini Sajilre Pak Panjaton | Lalon Song

ময়ূরিনী সাজিল রে পাক পাঞ্জাতন
Moyurini Sajilre Pak Panjaton
শাহ্ সূফী ফরিদ উদ্দিন আহমদ চিশতী (মাঃআঃ)
ময়ূরিনী সাজিল রে পাক পাঞ্জাতন
পঞ্চ রসে পূর্ণ বেশে(২)
গঠণ হয় সকল জীবন-।।
নবী, আলী, মা ফাতেমা,
হাসান, হোসেন এই পাঁচজনা গো,
ওগো পাঁচ কলেমা পঞ্চ-বেনা(২)
পাঁচে জীবের সংশোধন-।।
চারি পাঁচ হাতে পায়ে
মান হুশ পাঁচ আত্মা পেয়ে গো,
“হানিফ” পঞ্চ আত্মার পরিচয় লয়ে(২)
কর পঞ্চ ইন্দ্রিয় সাধন-।।
পঞ্চায়েতে গ্রাম শাসন,
পাঁচ আইনে চলে যানবাহন গো,
ওগো পাঁচ কাপড়ে নারী দাফন(২)
পাঁচে খেলে নিরঞ্জন-।।
ফুলের মাঝে পঞ্চ কলি
পঞ্চ ভাবে পাতা মেলি গো,
ওগো ফলে ফুলে পড়ছে ঢলি(২)
দেখলে জুড়ায় দুই নয়ন-।।
ভেবে ফরিদ হয় দেওয়ানা
আমাতে রয় পঞ্চ জনা গো,
ওগো জ্ঞান অভাবে দর্শন হয় না(২)
কপালে মোর রয় কান্দন-।।
ময়ূরিনী সাজিল রে পাক পাঞ্জাতন | Moyurini Sajilre Pak Panjaton | Lalon Song

Popular Lyrics:  আর কি হবে এমন জনম বসব সাধু মেলে | Ar Ki Hobe Emon Jonom Bosbo Sadhu Mele | Key Lyrics

Leave a Comment