মন মজাইয়া রে | Amar mon mojaiya re | Key Lyrics

মন মজাইয়া রে
Amar mon mojaiya re

মন মজাইয়া রে

মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ,
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও …

 

একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।
আবার নে উড়াইয়া রে, কাঁচা বাঁশের বেড়া রে
আবার নে উড়াইয়া রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও ..

 

একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
পলকে পলকে ওঠে পানি রে।
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও ..

 

Amar mon mojaiya re

 

 

 

Popular Lyrics:  চিনলুম না প্রেমটারে, কেমনে প্রেম হয় | Chinlum Na Premtare, Kemone Prem Hoy | KeyLyrics

Leave a Comment