মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে | Mon Bujhi Mon Kheye Matal Hoyeche | Lalon Song

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
Mon Bujhi Mon Kheye Matal Hoyeche
Lalon Song
ফকির লালন সাঁই
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে ।
জানে না কানচির খবর
রঙমহলের নিকাশ নিচ্ছে ।।
ঠিক পড়ে না কুড়ো কাঠা
মূলে ধরে সতের গণ্ডা
অকারণ খাটিয়ে মনটা
পাগলামি প্রকাশ করতেছে ।।
যে জমির নাই আড়া-দিঘলতা
কীরূপ কালি করে সেথা
শুনি চৌদ্দ পোয়ার কথা
কুড়ো কাঠা কই আন্দাজে ।।
কৃষ্ণদাস পণ্ডিত ভাল
কৃষ্ণলীলার সীমা দিল
তার পণ্ডিতি চূর্ণ হ’ল
টুনটুনি এক পাখির কাছে ।।
বামন হয়ে চাঁদ ধরতে যায়
অমনি আমার মন মনুরায়
লালন বলে কবে কোথায়
এমন পাগল কে দেখেছে ।।
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে | Mon Bujhi Mon Kheye Matal Hoyeche | Lalon Song

Popular Lyrics:  এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর | Emon Sundor Tor Deho Mosjid Ghor | KeyLyrics

Leave a Comment