মন বড় অবুঝ মন

মন বড় অবুঝ মন
ছবি-কুলি
শিল্পী-শ্রেয়া ঘোষাল

মন বড় অবুঝ মন
সারাদিন করে জ্বালাতন
তার বায়না বায়না
একা থাকতে চায়না
পলকে হারায় তাকে সারাক্ষণ
পলকে হারায় তাকে সারাক্ষণ।

এইতো কদিন আগে ছিলে অচেনা
সেই তুমি আজ হলে আপনজনা।
উ এইতো কদিন আগে ছিলে অচেনা
সেই তুমি আজ হলে আপনজনা।
ঘুরেফিরে বারে বারে তোমাকেই মনে পরে।।
দু’চোখে দিলে ঢেকে কোন্ সে স্বপন।।
মন বড় অবুঝ মন
সারাদিন করে জ্বালাতন
তার বায়না বায়না
একা থাকতে চায়না
পলকে হারায় তাকে সারাক্ষণ
পলকে হারায় তাকে সারাক্ষণ।

মনে মনে কে ফোটাল ফুলেরই মেলা
যখনি হৃদয়ে লাগে প্রেমেরই দোলা।
ও মনে মনে কে ফোটাল ফুলেরই মেলা
যখনি হৃদয়ে লাগে প্রেমেরই দোলা।
তোমার ঐ ভালবাসা আজ মনে কত আশা।।
ভিজে গেল জানিনা কখন।।
মন বড় অবুঝ মন
সারাদিন করে জ্বালাতন
তার বায়না বায়না
একা থাকতে চায়না
পলকে হারায় তাকে সারাক্ষণ
পলকে হারায় তাকে সারাক্ষণ
পলকে হারায় তাকে সারাক্ষণ।

Popular Lyrics:  এই চলো না বৃষ্টি তে ভিজি | Ei Cholo Na Brishtite Bhiji Lyrics

Leave a Comment