মন আমার আজ প’লি ফেরে | Mon Amar Aj Poli Fere | Kay Lyrics Lalon Song

মন আমার আজ প’লি ফেরে
Mon Amar Aj Poli Fere
Kay Lyrics Lalon Song
ফকির লালন সাঁই
মন আমার আজ প’লি ফেরে ।
দিনে দিনে পিতৃধন তোর গেল চোরে ।।
মায়ামদ খেয়ে মনা
দিবানিশি ঝোঁক ছোটে না
পাছবাড়ির উল হলো না
কে কি করে ।।
ঘরের চোরে ঘর মারে মন
যায় না ঘোর জানবি কেমন
একদিনও দিলে না নয়ন
আপন ঘরে ।।
ব্যাপার করতে এসেছিলে
আসলে বিনাশ হলে
লালন কয় হুজুরে গেলে
বলবি কি রে ।।
মন আমার আজ প’লি ফেরে | Mon Amar Aj Poli Fere | Kay Lyrics Lalon Song

Popular Lyrics:  Shib Shokti Moha Shokti Lyrics | শিবশক্তি মহাশক্তি

Leave a Comment