মনের দুঃখ মনে রইলরে | Moner Dukkho Mone Roilore | বারী সিদ্দিকী

শিরোনাম: মনের দুঃখ মনে রইলরে
Moner Dukkho Mone Roilore
চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান
Chandra Surjo Joto Boro Amar Dukkho Tar Soman
শিল্পী: বারী সিদ্দিকী
গীতিকার: উকিল মুন্সী
মনের দুঃখ মনে রইলরে
বুঝলে না রে সোনার চাঁন,
চন্দ্র সূর্য যত বড়
আমার দুঃখ তার সমান।।
প্রেমের দায়ে ঘর ছাড়িলাম
ছাড়লাম আপনজন,
মান কুলমান সব হারাইলাম
সার হইলো কানন্দ,
যাইবার কোনো জায়গা তো নাই রে
নাই আর কোন মান সম্মান,
চন্দ্র সূর্য যত বড়
আমার দুঃখ তার সমান।।
দেশ বিদেশে ঘুরলাম কত
লইয়া ভরা যৌবন,
সারা অন্তর ছাই করিলাম
হইলো না কেউ আপন,
বলবার কোনো মানুষ তো নাই রে
নাই আর কোন মান সম্মান,
চন্দ্র সূর্য যত বড়
আমার দুঃখ তার সমান।।

Popular Lyrics:  প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে | Probhata Somoye Sachir Angina Majhe

Leave a Comment