বোবা করে দে মা আমায় | Boba Kore De Maa Amay | Song Lyrics

বোবা করে দে মা আমায়
Boba Kore De Maa Amay
সুর-জয়ন্ত সরকার
শিল্পী-জয়ন্ত সরকার
বোবা করে দে মা আমায়,
বলব না কোন কথা।।
তোর সাথে মনে মনে
চলবে কথার মালা গাঁথা।
বোবা করে দে মা আমায়
বলব না কোন কথা
তোর সাথে মনে মনে
চলবে কথার মালা গাঁথা।
বোবা করে দে মা আমায়।
আমায় বধির করে দে তুই,
শোনবো না আর কোন কিছুই।।
শুনতে মা তোর মন্ত্র-গীতি,
হৃদয়ের কান রবে পাতা।।
বোবা করে দে মা আমায়।
দৃষ্টি আমার নিভিয়ে দে মা,
দেখবো না আর জগতটাকে,
মোরা ধ্যানের তৃতীয় চক্ষু,
দেখবো এবার শুধুই তোকে।।
কতই দিলি সুখের রতন,
হাত ভরেছে ভরেনি মন।।
শেষের সাধটা শুধু এখন,
তোর চরণে রাখবো মাথা।।
বোবা করে দে মা আমায়
বলব না কোন কথা
তোর সাথে মনে মনে
চলবে কথার মালা গাঁথা।
বোবা করে দে মা আমায়।

Leave a Comment