বালিকা তোমার প্রেমের পদ্ম – Balika Tomar Premer Padmo

বালিকা তোমার প্রেমের পদ্ম
Balika Tomar Premer Padmo
কথা,সুর ও কণ্ঠ: প্রীতম আহমেদ
শিরোনামঃ বালিকা
শিল্পীঃ প্রিতম আহমেদ
সুরকারঃ নচিকেতা
গীতিকারঃ নচিকেতা
বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে
যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে,
একটা হৃদয় বারবার নয় একবারই প্রমে পরে,
সেই হৃদয় এর সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।
হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখ খুব,
চোখের ফাকিতে ঠোটের হাসিতে হইওনা উৎসুক,
বালিকা…. পুড়ে যাবে সব সুখ………।।।
তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত,
কারন তোমার কাছে আছে প্রেমের প্রপাত,
তোমার জন্য হাবা ছেলেটাও যেতে ছাইবে যুদ্ধে,
আসলে কিন্ত মা বকলেই তোমায় ভুলবে।
তোমার জন্য যুদ্ধ ঘোষনা করবে পারাতো ভাই,
প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই,
কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ,
কেউবা আবার তোমায় নিয়ে নিয়ে লিখবে কবিতা গান।
সব আয়োজন আসলে ঐ তোমার প্রেমের জন্য,
তুমিই ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য,
নইলে উড়ে যাবে সব সুখ…… .
বালিকা তোমার প্রেমের পদ্ম………………….।।।
তোমার জন্য হাউজ টিউটর অংকে করবে ভুল,
পড়া বাদ দিয়ে প্রেমের হিসেবে কসবে নির্ভুল,
তোমার জন্য ক্লাশ ফাকি দিয়ে সেরা ছাত্র টাও,
যত্ন করে মালা গেথে বলবে জান নাও।
তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাইনিজে চাওমিন,
বাবার পকেট মারবে লহ্মি ছেলেটা প্রতিদিন,
তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো হাবরা সেও,
লজ্জা সরম ভুল গিয়ে বলবে আই লাভ ইউ।।
তোমাকে তুমি সামলে রেখো তোমার মত করে,
সস্তা প্রেমের ধোকায় নয়তো কাদবে বালিশ ধরে,
বলিকা…… পুড়ে যাবে সব সুখ…..।
বালিকা তোমার প্রেমের পদ্ম দুওনা এমন জনকে,
যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে ,
একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পরে।।
বালিকা তোমার প্রেমের পদ্ম - Balika Tomar Premer Padmo

জনপ্রিয় লিরিক্স:  মধুর মধুর বংশী বাজে - Madhur Madhur Banshi Baje

Leave a Comment