বাপ বেটা করে ঘটা | Bap Beta Kore Ghota | Key Lyrics

বাপ বেটা করে ঘটা
Bap Beta Kore Ghota
Key Lyrics
ফকির লালন সাঁই
বাপ বেটা করে ঘটা
এক ঘাটেতে নাও ডুবালে ।
হেঁট নয়নে দেখ না চেয়ে
কি করিতে কি করিলে ।।
তারণ মরণ যে পথে
ভুল হলো তাই জানিতে
ভুলে রইলি ঐ ভুলতে
ঘুরতে হবে বেড়ি গলে ।।
যে জলে লবণ জন্মায়
সেই জলেতে লবণ গলে যায়
আমার মন তেমনি প্রায়
শক্তি উপাসনা ভুলে ।।
শক্তির উপাসক যাঁরা
সে মানুষ চেনে তাঁরা
লালন ফকির পাগলপারা
শিমুল ফুলের রং দেখিলে ।।
বাপ বেটা করে ঘটা | Bap Beta Kore Ghota | Key Lyrics

Popular Lyrics:  যৌবন জ্বালায় জ্বইলা মরি | Joubon Jwalay Jowila Mori | কারী আমীর উদ্দিন

Leave a Comment