বাকির কাগজ গেল হুজুরে | Bakir Kagoj Gelo Hujure | Key Lyrics

বাকির কাগজ গেল হুজুরে
Bakir Kagoj Gelo Hujure
Key Lyrics
ফকির লালন সাঁই



বাকির কাগজ গেল হুজুরে ।
কখন জানি আসবে শমন সন্তোষপুরে ।।
যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোস কবলতি
হরদমে রেখ স্থিতি
এখন ভুলেছে তারে ।।
আইন মাফিক নিরিখ দেনা
তাতে কেন ইতরপনা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে ।।
সুখ পেলে হও সুখ ভোলা
দুঃখ পেলে হও দুঃখ উতালা
লালন কয় সাধনের খেলা
কিছে জুত ধরে ।।
বাকির কাগজ গেল হুজুরে | Bakir Kagoj Gelo Hujure | Key Lyrics

জনপ্রিয় লিরিক্স:  Argala Stotram | অর্গলাস্তোত্রম্

Leave a Comment