বাংলাদেশের স্বাধীনতা, লক্ষ প্রানের দাম

বাংলাদেশের স্বাধীনতা
কথা-মোহাম্মদ মনিরুজ্জামান
সুর-দেবু ভট্টাচার্য্য
শিল্পী-রুনা লায়লা

বাংলাদেশের স্বাধীনতা,
লক্ষ প্রানের দাম।।
জীবন দিয়ে রাখবো দেশের,
স্বাধীনতার মান।।
বাংলাদেশের স্বাধীনতা,
লক্ষ প্রানের দাম।।

নদীর যেমন স্রোতের ধারা
পাখির যেমন গান
ফুলের যেমন অতুল সুবাস
স্বপ্ন অফুরান
বাংলাদেশের মাটি আমার
তেমনি আপন প্রান।
জীবন দিয়ে রাখবো দেশের,
স্বাধীনতার মান।।
বাংলাদেশের স্বাধীনতা,
লক্ষ প্রানের দাম।।

শিশুর যেমন কলহাসি
স্নিগ্ধ অমলিন
তরুন প্রানে প্রেমের পরশ
যেমন বাজায় বীণ
বাংলাদেশের আলো হাওয়ায়
তেমনি আমার প্রান
জীবন দিয়ে রাখবো দেশের,
স্বাধীনতার মান।।
বাংলাদেশের স্বাধীনতা,
লক্ষ প্রানের দাম।।।।

Popular Lyrics:  আজও বয়ে চলে পদ্মা মেঘনা | Ajo Boye Chole Padma Meghna | KeyLyrics

Leave a Comment