বলাই দাদার দয়া নাই প্রাণে | Bolai Dadar Doya Nai Prane | Key Lyrics | Mansur Fakir Lalon Giti

বলাই দাদার দয়া নাই প্রাণে
Bolai Dadar Doya Nai Prane
Key Lyrics
ফকির লালন সাঁই
বলাই দাদার দয়া নাই প্রাণে ।
গোষ্ঠে আর যাবোনা মাগো
দাদা বলাইয়ের সনে ।।
বড় বড় রাখাল যারা
বনে বসে থাকে তারা
আমায় করে জ্যান্তে মরা
ধেনু ফিরানে ।।
ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেনু রাখার বল থাকেনা
বলাই দাদা বোল বুঝেনা
কথা কয় হেনে ।।
বনে যেয়ে রাখাল সবাই
বলে এসো খেলি কানাই
হারিলে স্কন্ধে বলাই
চড়ে সেই বনে ।।
আজকের মতো তোরাই যারে
আমি তো যাবোনা বনে
খেলবো খেলা আপন মনে
লালন তাই ভণে ।।

Popular Lyrics:  রাসুল রাসুল বলে ডাকি | Rasul Rasul Bole Daki | Key Lyrics

Leave a Comment