বনের পাখি মনে এসে গান করে | Boner Pakhi Mone Ese Gaan Kore Lyrics

বনের পাখি মনে এসে গান করে

Boner Pakhi Mone Ese Gaan Kore Lyrics

ভবাপাগলার গান
শিল্পী-পূর্নদাস বাউল

বনের পাখি মনে এসে গান করে

বনের পাখি মনে এসে গান করে।।
ঘুরে ঘুরে হৃদমাঝারে।।
উড়ে যায় আবার কোন সুদূরে
বনের পাখি মনে এসে গান করে।।

কত খেলা খেলতে জানে,
শিশু হতে শেষ জীবনে।।
ও ভোলা রে মন মন রে ভোলা
কত খেলা খেলতে জানে
শিশু হতে শেষ জীবনে।
পৃথিবীর ঐ নীল-গগনে।।
মেঘের আড়ে কোন সে দূরে।
বনের পাখি মনে এসে গান করে।।

কত ভালোবাসাবাসি,
নাইকো জানা সেই বিদেশী।।
কেন যেন সেই উদাসী।।
মায়াজালে আটকে পরে
বনের পাখি মনে এসে গান করে।।

ভবার পাখি হৃদ মন্দিরে,
গান করে আর পূজা করে।।
ও ভোলা রে মন মন রে ভোলা
ভবার পাখি হৃদ মন্দিরে
গান করে আর পূজা করে।
পূজা সাঙ্গ হলে পরে
বিদায় নেবে চিরতরে।
বনের পাখি মনে এসে গান করে।।
ঘুরে ঘুরে হৃদ মাঝারে।।
উড়ে যায় আবার কোন সুদূরে
বনের পাখি মনে এসে গান করে।।।

Popular Lyrics:  Somoy Gele Sadhon Hobe Na Lyrics | সময় গেলে সাধন হবে না

Leave a Comment