বধু তোমার আমার এই যে পিরীতি | Bodhu Tomar Amar Ei Je Piriti | সুবীর নন্দী

শিরোনামঃ বধু তোমার আমার এই যে পিরীতি
Bodhu Tomar Amar Ei Je Piriti
শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ বিরাজ বউ
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
বধু তোমার আমার এই যে পিরীতি
বোঝাব বলো কি দিয়া।
মোরা এক তনু হতে জনম নিয়াছি,
দোহে দুই রূপ নিয়া,
বোঝাব বলো কি দিয়া
আমি বোঝাব বলো কি দিয়া।।
তোমার পরাণে পরাণ রাখিয়া
তোমার আখিতে আখি,
নিজেরে ডাকিতে বারে বারে বধু,
আমি তোমারেই শুধু ডাকি।
আমি আপন মরমে চোখ মেলে দেখি
তুমি আমার হিয়া,
বধু তুমি আমার হিয়া।
বধু তোমার আমার এই যে পিরীতি
বোঝাব বল কি দিয়া,
মোরা এক তনু জনম নিয়াছি,
দোহে দুই রূপ নিয়া
বোঝাব বল কি দিয়া
আমি বোঝাব বল কি দিয়া ।।
বধু তোমার আমার এই যে পিরীতি

Popular Lyrics:  Advut Sei Cheleti Lyrics | অদ্ভুত সেই ছেলেটি

Leave a Comment