ফানা ফিল্লায় মুসাহেদায় মশগুল রয় | Fana Fillay Musaheday Moshgul Roy | Lalon Song

ফানা ফিল্লায় মুসাহেদায় মশগুল রয়
Fana Fillay Musaheday Moshgul Roy
Lalon Song
ফকির লালন সাঁই
ফানা ফিল্লায় মুসাহেদায় মশগুল রয় ।
মোরাকাবায় দাখিল হলে
ইরফানি কোরআন তার শুনায় ।।
আবির কুবির জানলে পরে
চার রং যায় আপনি সরে
শেষে আবার লাল রং ধরে
তারে কি হাতে ধরা যায় ।।
নফসের জ্যোতি আসলে পরে
বিজলীর চটক ঝরে
সেই নফস সাধন না করে
তারে কি সাধক বলা যায় ।।
আদ্যরূপ পুরা নফস জারি
সামাল হলে হয় ফকিরি
লালন বলেন হায় কি করি
বল কোথায় যাই ।।
ফানা ফিল্লায় মুসাহেদায় মশগুল রয় | Fana Fillay Musaheday Moshgul Roy | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই | Rat Pohale Pakhi Bole De Re De Re Kahi | Key Lyrics

Leave a Comment