পিরীতি এই জগতে জাঁতি কুলের ধার ধারে না | Piriti Ei Jogote Jati Kuler Dhar Dhare Na | Song Lyrics

পিরীতি এই জগতে জাঁতি কুলের ধার ধারে না
Piriti Ei Jogote Jati Kuler Dhar Dhare Na
পিরীতি এই জগতে জাঁতি কুলের ধার ধারে না।
যার সঙ্গে যার মন মইজাছে সে কিন্তু তারে ছাড়ে না।।
এক জাতের লতা আছে বাইয়া উঠেযে গাছে।
গাছ মরিলে লতাও মরে তবুও লতা গাছ ছাড়ে না।।
দেখ চাতকের রীতি মেঘের সনে তার পিরীতি।
এগো পানির জন্য মইরা গেলেও অন্য পানি পান করে না।।
যিনুকে মুক্ত হলে সেই যিনুক আর মুখ খোলে না।
ও সে গভীর জ্বলে ডুইবা থাকে কিনারেতে আর আসে না।

Leave a Comment