পাবে সামান্যে কি তার দেখা | Pabe Samanye Ki Tar Dekha | Key Lyrics

পাবে সামান্যে কি তার দেখা

Pabe Samanye Ki Tar Dekha

ফকির লালন শাহ্

পাবে সামান্যে কি তার দেখা।

বেদে নাই যার রূপ লেখা।।

কেউ বলে পরম ইষ্টি

কারো না হইলো দৃষ্টি

বরাতে দুনিয়া সৃষ্টি তাই নিয়ে লেখা যোখা।।

নিরাকার ব্রহ্ম হয় সে

সদাই ফেরে অচিন দেশে

দোসর তার নাইকো পাশে ফেরে সে একা একা।।

কিঞ্চিৎ ধ্যানে মহাদেবো

সে তুলনা কি আর দেবো

লালন বলে গুরু ভাবো যাবে রে মনের ধোকা।।

Leave a Comment