পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় | Pap Dharma Jodi Purbe Lekha Jay | Key Lyrics

পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
Pap Dharma Jodi Purbe Lekha Jay
Key Lyrics
ফকির লালন সাঁই
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় ।
কর্মের লিখন কাজ করলে
দোষগুন কী হয় ।।
রাজার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিকার কি হয় গো দোষি
জীব করায় সব নরকবাসি
খোদ কি দয়াময় ।।
শুনতে পাই সাধু সমাচার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে না থাকিলে এবার
কি হবে উপায় ।।
কর্মের লিখন কাজ কে দোষাই
কোন কথাটি গিরে দিই ভাই
লালন বলে আমার বোধ নাই
শুধাবো কোথায় ।।
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় | Pap Dharma Jodi Purbe Lekha Jay | Key Lyrics

Popular Lyrics:  Rojoni Hois Na Obosan Lyrics | রজনী হইস না অবসান

Leave a Comment