পানসি দৌড়াইয়া যাইতাম, প্রেম মাশুকের বাড়ি রে | Pansi Douraiya Jaitam, Prem Mashuker Bari Re | Song Lyrics

পানসি দৌড়াইয়া যাইতাম, প্রেম মাশুকের বাড়ি রে
Pansi Douraiya Jaitam, Prem Mashuker Bari Re
কথা ও সুরঃ আরকুম শাহ্‌
পানসি দৌড়াইয়া যাইতাম, প্রেম মাশুকের বাড়ি রে।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরী
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি ।।
প্রেমানলে দেহ জ্বলে কইমু কার কাছে
লাগছে বুকে প্রেমের বরি খসাইলেনা খসে রে।।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরী
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি ।।
বন্ধে করে বন্ধের খেলা আমি নাই সে জানি
হৃদয় মাজে থাকি আমি বন্ধের নামটা শুনি রে।।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরী
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি ।।
দরশন দিয়া দান বন্ধে যদি চায়
সুবাতাসে পাল উরাইমু আমার পানসি নায়ও রে।।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরী
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি ।।
পাগল আরকুমে কয় নাও বাসাইছি জলে
পুরিব মনের আশা বন্ধের ঘাটে গেলে রে ।।
হায় রে, আমার প্রেম প্রাণের বৈরী
বন্ধু রে, কাটারি খাইয়া আজ মরি ।।

Leave a Comment