পরের জায়গা পরের জমিন | Porer Jaiga Porer Jomin | Key Lyrics

পরের জায়গা পরের জমিন
Porer Jaiga Porer Jomin
কথা: আব্দুল লতিফ
কণ্ঠ: আব্দুল আলীম

পরের জায়গা পরের জমিন

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
 
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
আমি পাইনা জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই। 
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
 
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।
 
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
আমি চলি যে তার মন জোগাইয়া,
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।

Porer Jaiga Porer Jomin Lyrics

পরের জায়গা পরের জমিন,
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই২
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি২
পাই না জমিদারের দেখা২
মনের দুঃখ কারে কই২
আমি তো সেই ঘরের মালিক নই ঐ
জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে, দুঃখ ১২ মাস২
আমিখাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম২
আমি চলি যে তার মন জোগাইয়া২
দাখিলায় মেলে না সই২
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই২
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই

Leave a Comment