পরজনমে দেখা হবে প্রিয় | Porojonome Dekha Hobe Priyo । Nazrul Sangeet

শিরোনামঃ পরজনমে দেখা হবে প্রিয়
Porojonome dekha hobe priyo
Nazrul Sangeet
নজরুল সংগীত

পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও।।
এ জনমে যাহা বলা হল না
আমি বলিব না তুমিও বলো না,
জানাইলে প্রেম করিও ছলনা
যদি আসি ফিরে বেদনা দিও।।
হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়,
ভালো না বাসিতে হৃদয় শুকায়
বিষ জ্বালা ভরা হেথা অমিয়।।
হেথা হিয়া উঠে বিরহে আকুলি
মিলনে হারাই দু দিনেতে ভুলি,
হৃদয় যেথায় প্রেম না শুকায়
সেই না অমরায় মোরে স্মরিও।।

Popular Lyrics:  গগনে কৃষ্ণ মেঘ দোলে | Gagane Krishna Megh Dole Lyrics

Leave a Comment