পদ্ম ফুলে চরণপদ্ম ঐ যে দেখা যায় | Padma Phule Charanpadma Oi Je Dekha Jay | Key Lyrics

পদ্ম ফুলে চরণপদ্ম ঐ যে দেখা যায়

Padma Phule Charanpadma Oi Je Dekha Jay

ভবা পাগলার পদ

পদ্ম ফুলে চরণপদ্ম

ঐ যে দেখা যায়

আয় ছুটে আয় মন ভ্রমরা

মধু খাবি আয়

পদ্ম ফুলে চরণপদ্ম

ঐ যে দেখা যায়।।

মধু খাবি লুটিয়ে পড়ে

গান গাইবি মধুর সুরে

আর ভ্রমরা যাসনি উড়ে

বিকিয়ে যা রে পায়

পদ্ম ফুলে চরণপদ্ম

ঐ যে দেখা যায়।।

নীল সাগরে চাঁদের আলো

ঢেউয়ের মাঝে বিলিয়ে দিলো

ডুবে গেলো কি ভেসে উঠলো

বুঝা বড়ই দায়

পদ্ম ফুলে চরণপদ্ম

ঐ যে দেখা যায়।।

ভবা তুই ভ্রমর হবি

চরন পদ্ম দেখতে পাবি

পরান ভরে মধু খাবি

তৃষিত হিয়ায়

পদ্ম ফুলে চরণপদ্ম

ঐ যে দেখা যায়।।

আয় ছুটে আয় মন ভ্রমরা

মধু খাবি আয়

পদ্ম ফুলে চরন পদ্ম

ঐ যে দেখা যায়

জনপ্রিয় লিরিক্স:  Amay Noirsh Koiro Na Baba Bhandari Lyrics | আমায় নৈরাশ কইর না বাবা ভাণ্ডারী

Check Also

a logo for keylyrics.com

কেন যে এত মায়া লাগে Lyrics | Keno Je Eto Maya Lage Lyrics

কেন যে এত মায়া লাগে Lyrics Keno Je Eto Maya Lage Lyrics কেন যে এত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *