পড়গা নামাজ জেনে শুনে | Porga Namaj Jene Shune | Key Lyrics

পড়গা নামাজ জেনে শুনে

Porga Namaj Jene Shune

পড়গা নামাজ জেনে শুনে।

নিয়্যাত বাঁধগে মানুষ মক্কা পানে।।

শতদল কমলে কালার আসন স্বর্ণ সিংহাসনে।

খেলছে খেলা, বিনোদ কালা,

এই মানুষের প্রাণ ভূবনে।।

মানুষে মানুষ কামনা সিদ্ধ করো বর্তমানে।

চৌদ্দ ভূবন, ফিরায় নিশান,

ঝলক দিচ্ছে নয়ন কোণে।।

মূর্শিদের মেহেরে মোহর যার খুলেছে সেই জানে।

বলছে লালন, ঘর ছেড়ে ধন, 

খুঁজিস কেন বনে বনে।।

Leave a Comment