নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো বাইগন | Noya Bari Loyare Baidda Lagailo Baigon

Song: Noya Bari Lyric & Tune: Collected from Maimansingha Gitika
নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো বাইগন
সেই বাইগন তুলতে কইন্যা জুড়িল কাইন্দন
কাইন্দ না কাইন্দ না কইন্যা ন কাইন্দিও আর
সেই বাইগন বেঁইচা দিলাম তোমার গলার হার গো তোমার গলার হার
নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো কচু
সেই কচু বেঁইচা দিলাম তোমার হাতের বাজু
গো তোমার হাতের বাজু
নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো কলা
সেই কলা বেঁইচা দিলাম তোমার গলার মালা গো তোমার গলার মালা
নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা বানাইলো চৌকাড়ি
চৌদিকে মালঞ্চে বেড়া আইনা সারি সারি গো আয়না সারি সারি
হাঁস মারলাম কৈতর মারলাম মাইছা মারলাম টিয়া
ভালো কইরা রাইন্দো বাইগন কালাজিরা দিয়া গো কালাজিরা দিয়া

Popular Lyrics:  আমি সাজাবো তোমারে Lyrics | Ami Sajabo Tomare Lyrics

Leave a Comment