ধন্য আশেকি জনা এ দীন দুনিয়ায় | Dhanya Asheki Jona E Dino Duniyay | Key Lyrics

ধন্য আশেকি জনা এ দীন দুনিয়ায়

Dhanya Asheki Jona E Dino Duniyay

ধন্য আশেকি জনা এ দীন দুনিয়ায়।

আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।

সুঁই ছিদ্রে চালায় হাতি, 

বিনা তেলে জ্বালায় বাতি, 

কখন হয় নিষ্ঠারতি,

ঠাঁই অঠাঁই রয়।।

কাম করে না নাম জপে না, 

শুদ্ধ দেল আশেক দেওয়ানা, 

তাইতে আমার সাঁই রাব্বানা, 

মদদ সদাই।।

আশেকের মাশুকি নামাজ, 

তাইতে রাজি সাঁই বেনিয়াজ, 

লালন করে শৃগালের কাজ, 

দিয়ে সিংহের দায়।।

জনপ্রিয় লিরিক্স:  আল্লাহ সে আল্লাহ বলে | Allah Se Allah Se | Lalon Song

Leave a Comment