দুজনাতে লেখা গান | Dujanete Lekha Gaan | Key Lyrics

দুজনাতে লেখা গান
Dujanete Lekha Gaan
ছায়াছবি: অভিমান
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
দুজনাতে লেখা গান
থেমে গেল ভুল সুরে,
কাছে থেকে তুমি আজ
চলে গেলে বহুদূরে।।
মনে পড়ে আজো
হারানো সেসব তিথি
সোনা দিয়ে মোড়া
হাজার সুখের স্মৃতি
সেই তুমি আর সেই আমি।।
সেই সে মিলন বাঁশি আর নূপুরে
কাছে থেকে তুমি আজ
চলে গেলে বহুদূরে।
আমার এ কান্না
আর এ বৃষ্টিধারা
বুঝিনা তো আমি
কে যে বেশী দিকহারা
সেই আলো আর সেই হাসি।।
এখনো রয়েছে
আমার হৃদয় জুড়ে।
কাছে থেকে তুমি আজ
চলে গেলে বহুদূরে।
দুজনাতে লেখা গান
থেমে গেল ভুল সুরে
কাছে থেকে তুমি আজ
চলে গেলে বহুদূরে।

Popular Lyrics:  তোমার এই নীল নীল চোখ | Tomar Ei Neel Neel Chokh | Key Lyrics

Leave a Comment