দায়ে ঠেকে বলছোরে মন | Day Theke Bolchore Mon | Key Lyrics

দায়ে ঠেকে বলছোরে মন

Day Theke Bolchore Mon

ফকির লালন সাঁই

দায়ে ঠেকে বলছোরে মন আল্লাহ গণি।

সুখের কালেতে তারে ভোলোরে মণি।।

আগা কেটে হলি মুসলমান

মানুষে আনলিনে ঈমান

মানুষ রূপে মরদুদ শয়তান

ঘরে ঘরে জানি।।

উবহায়জত মুসিবত এলে

দরুদ কালাম পড়ো সকলে

সে সকল উতরায়ে গেলে

গাজীর গান বেড়াও শুনি।।

দুষে বেড়াও জাত ভালো না

আপন জাতের খবর করো না

লালন বলে এমন দিন কানা

আর তো দেখিনি।।

Popular Lyrics:  মন আমার আজ প’লি ফেরে | Mon Amar Aj Poli Fere | Kay Lyrics Lalon Song

Leave a Comment