দাড়ালে দুয়ারে মোর | Darale Duyare Mor | Key Lyrics

দাড়ালে দুয়ারে মোর
Darale Duyare Mor
কাজী নজরুল ইসলাম
দাড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা শেষে রাগিনী
মিনতি ভরা আঁখি
কে তুমি ঝড়েরো পাখি
কি দিয়ে জুড়াই ব্যাথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি
মান ভাঙাবো মানিনী
বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে
চোখে যদি রাখিতে চাই
বুকে ওঠে ব্যাথায় ভরে
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী
স্বপন মরুচারিনী

Leave a Comment